হাওজা নিউজ এজেন্সি: সফরকালে তিনি ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী করা এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে এ সফরের আয়োজন করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ী বলেন, দুই দেশের সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে পাকিস্তানের গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখার লক্ষ্যে এই সফর গুরুত্বপূর্ণ। তিনি জানান, সফরকালে আসিম মুনির ইরানের ঊর্ধ্বতন রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
বাকায়ী আরও বলেন, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার সময় পাকিস্তান কাতারের পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ ও কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই প্রেক্ষাপটে তেহরান সফরকে দুই দেশের পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আপনার কমেন্ট